কমন কালেক্টর অ্যামপ্লিফায়ার-এ ইনপুট ও আউটপুট সিগন্যালের মধ্যকার দশা পার্থক্য কত?

- ক) ০°
- খ) ৯০°
- গ) ১৮০°
- ঘ) ২৭০°
উত্তর দেখুন
উত্তর: ক) ০°
ব্যাখ্যা
কমন কালেক্টর অ্যামপ্লিফায়ারে দশা পার্থক্য ০°। এখানে আউটপুট নেওয়া হয় ইমিটার থেকে, আর ইমিটার ভোল্টেজ বেস ভোল্টেজকে প্রায় হুবহু অনুসরণ করে, তাই একে ইমিটার ফলোয়ার বলে। ভোল্টেজ গেইন প্রায় ১। কমন ইমিটারে দশা পার্থক্য হয় ১৮০°।
যে পরীক্ষায় এসেছে: NPCBL ২০২৩