PN জংশনে সম্মুখ ঝোঁক প্রয়োগের ফলে ডিপ্লেশন স্তর–

- ক) বর্ধিত হয়
- খ) হ্রাস পায়
- গ) অপরিবর্তিত থাকে
- ঘ) নষ্ট হয়
উত্তর দেখুন
উত্তর: খ) হ্রাস পায়
ব্যাখ্যা
সম্মুখ ঝোঁকে ডিপ্লেশন স্তর সরু হয়। ব্যাটারির ধনাত্মক প্রান্ত p অংশে আর ঋণাত্মক প্রান্ত n অংশে যুক্ত হলে বাহকগুলো জংশনের দিকে ঠেলে যায়, অনাবৃত আয়নের অঞ্চল ছোট হয় এবং কারেন্ট চলে। বিপরীত ঝোঁকে এর উল্টো ঘটে, স্তর চওড়া হয়।
যে পরীক্ষায় এসেছে: MPEMR ২০২৩