যন্ত্রপাতি সংস্থাপন মজুরি যন্ত্রপাতি হিসাবে না ডেবিট করে সাধারণ মজুরি হিসাবে ডেবিট করা কি ধরনের ভুল?

- ক) করণিক ভুল
- খ) বাদ পড়ার ভুল
- গ) নীতিগত ভুল
- ঘ) পরিপূরক ভুল
- ঙ) কোনটিই নয়
উত্তর দেখুন
উত্তর: গ) নীতিগত ভুল
ব্যাখ্যা
নীতিগত ভুল। যন্ত্র বসানোর মজুরি যন্ত্রের মূল্যের অংশ, অর্থাৎ মূলধন জাতীয় খরচ। সেটিকে সাধারণ মজুরি, একটি মুনাফা জাতীয় খরচ, হিসেবে লেখা হিসাবের নীতি ভাঙে। রেওয়ামিল মিলে যায় বলে এই ভুল সহজে ধরা পড়ে না।