মূল কনটেন্টে যান

বাংলা সাহিত্যে 'কালকুট' নামে পরিচিত কোন লেখক?

  1. ক) সমরেশ মজুমদার
  2. খ) শওকত ওসমান
  3. গ) সমরেশ বসু
  4. ঘ) আলাউদ্দিন আল আজাদ
উত্তর দেখুন

উত্তর: গ) সমরেশ বসু

ব্যাখ্যা

উত্তর সমরেশ বসু। তিনি ‘কালকূট’ ছদ্মনামে ভ্রমণ ও জীবনভিত্তিক লেখা লিখতেন, যেমন কুম্ভমেলা নিয়ে ‘অমৃত কুম্ভের সন্ধানে’। নিজের নামে লিখেছেন ‘গঙ্গা’, ‘বিবর’, ‘প্রজাপতি’। সমরেশ মজুমদার আলাদা লেখক, ‘কালবেলা’ ও ‘উত্তরাধিকার’-এর জন্য পরিচিত। দুজনের নাম মিলে যাওয়ায় এখানে ভুল হয় বেশি।

যে পরীক্ষায় এসেছে: BCS ২০১৮

টপিক: আধুনিক বাংলা সাহিত্য ও মুক্তিযুদ্ধ